Prime Dental Care - প্রাইম ডেন্টাল কেয়ার

দৃষ্টিনন্দন সুন্দর হাসিতেই প্রাণ উচ্ছল। Life is cheerful in a beautiful smile.....Prime Dental Care believes it from the core of heart.

আমাদের সেবাসমূহ

প্রাইম ডেন্টাল কেয়ার সর্বদা রোগীদের সবচেয়ে উন্নত প্রযুক্তি এবং আধুনিক সরঞ্জাম সহ সর্বোত্তম দাঁতের চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। অত্যন্ত পরিষ্কার এবং জীবাণুমুক্ত সরঞ্জাম ব্যবহার করে আপনাকে সর্বোত্তম চিকিৎসা প্রদানে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে।

রুট ক্যানেল ট্রিটমেন্ট

একটি দাঁত রুট ক্যানেল থেরাপি করার সময় আমরা সবচেয়ে উন্নত সরঞ্জাম এবং কৌশল ব্যবহার করছি। আমরা আপনাকে আরামদায়ক স্বাচ্ছন্দ্য বোধ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রক্রিয়াটিকে দ্রুত এবং আরামদায়ক করতে আমরা প্রতিটি সম্ভাব্য বিকল্প ব্যবহার করব।

দাঁত সাদা করা

আমাদের পেশাদার দাঁত সাদা করার পরিষেবা দিয়ে আপনার হাসিকে আরও সুন্দর করুন। আমরা দীর্ঘস্থায়ী দাঁত সাদা করার পদ্ধতি ব্যবহার করি।

কসমেটিক ডেন্টাল ফিলিং

ডেন্টাল ফিলিং এর মাধ্যমে আত্মবিশ্বাসী হাসি ফিরিয়ে আনুন। আমরা কসমেটিক ডেন্টাল ফিলিং দিয়ে তাৎক্ষণিকভাবে আপনার দাঁতের সৌন্দর্য ফিরিয়ে আনতে পারি।

ডেন্টাল স্কেলিং এবং পলিশিং

আপনার দাঁতগুলিকে সুস্থ রাখতে প্রতি 3-6 মাস অন্তর ডেন্টাল স্কেলিং এবং পলিশিং করা গুরুত্বপূর্ণ। এটি ভবিষ্যতে আপনার দাঁতের সমস্যা প্রতিরোধ করতে এবং দীর্ঘমেয়াদী রোগমুক্ত ভাল মৌখিক স্বাস্থ্যের জন্য এটি অপরিহার্য।

টুথ এক্সট্রাকশন বা দাঁত তোলা

খুব বেশি ক্ষতিগ্রস্থ দাঁত ঠিক করার জন্য কিছু ক্ষেত্রে দাঁত তোলাই হল সেরা বিকল্প। একটি ভাঙা বা ক্ষয়প্রাপ্ত দাঁতের শেষ চিকিৎসা হিসেবে দাঁত নিষ্কাশন বিবেচনা করি।অত্যন্ত দক্ষতার সাথে ব্যথাহীন ভাবে দাঁত তোলা হয়।

দুই দাঁতের মাঝখানের ফাঁক পূরণ

দাঁতের মাঝের ফাঁকা পূরন করুন মাত্র ১ ঘন্টায়। লাইট কিউর কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে দাঁতের রঙ মিলিয়ে ভাল দাঁতের কোনো ক্ষতি না করে দাঁতের ফাঁকা পূরন করুন।

মহিলাদের জন্য আদর্শ

পর্দানশীল মহিলা যারা পুরুষ ডাক্তারের চেম্বারে যেতে দ্বিধানিত, তাদের জন্য জন্য আদর্শ চিকিৎসা কেন্দ্র। কেননা, এখানে মহিলা ডাক্তার দ্বারা শুধুমাত্র মহিলা ও শিশুদের চিকিৎসা করা হয় ।

শিশুবান্ধব ডাক্তার

চঞ্চলমতি শিশুদের দাঁতের চিকিৎসা সময়সাপেক্ষ ও ডাক্তারের ধর্য্যের ব্যাপার। এইজন্য শিশুদের চিকিৎসার জন্য আলাদা ট্রেনিং (পেডিয়াট্রিক ডেন্ট্রিষ্টি পিজিটি ) নিয়ে শিশুবান্ধব ডাক্তার অতি জরুরি।

৫০% কম খরচ ও ফ্রি কনসালটেশন

অসচ্ছল রোগীদের জন্য সর্বদায় নিয়মিত ফি /খরচের উপর ৫০% ডিসকাউন্ট। এছাড়াও ডাক্তারের কনসালটেশন ফি ফ্রি!!

জেনে রাখা ভালো

দন্ত চিকিৎসা সম্পর্কে যে বিষয়গুলো আপনার জানা দরকার

গর্ভকালীন সময়ে দাঁতের যত্নে করণীয়
আঘাত লেগে দাঁত ভেঙে গেলে করণীয়
 কখন করবেন রুট ক্যানাল
 দাঁতের চিকিৎসায় লেজার
 দাঁতে গর্ত হলে অবহেলা নয়
 দাঁত না ফেলে দাঁতের চিকিৎসা
বাচ্চাদের দুধ দাঁত
দাঁত শিরশির করার কারণ

আমাদের সেবা গ্রহীতারা কি বলে...

আপনাদের সন্তুষ্টি ও হাসিমুখগুলোই আমাদেরকে অনুপ্রেরণা দেয়।

মোসাঃ রোহানা আক্তার

মোসাঃ রোহানা আক্তার

স্কুল শিক্ষিকা

আমি সম্প্রতি প্রাইম ডেন্টাল কেয়ারে রুট ক্যানেল চিকিৎসা নিয়েছি এবং এটি অত্যন্ত সফল ও ভালো অভিজ্ঞতা ছিল । ডাঃ রোকসানা আরা মিতা একজন পেশাদার এবং মনোযোগী চিকিৎসক ছিলেন। উনার চিকিৎসা পদ্ধতি অত্যন্ত কার্যকর, বেদনামুক্ত এবং তার দক্ষতা সর্বত্র স্পষ্ট ছিল। চিকিৎসা শেষেও উনি ফোন দিয়ে খোঁজ নিয়েছেন।

খুরশিদা ইসলাম

খুরশিদা ইসলাম

গৃহিনী

আমি আমার ৭ বছরের বাচ্চা ছেলের দাঁতের সমস্যা নিয়ে গিয়েছিলাম। আমার বাচ্চা একটু চঞ্চল প্রকৃতির। কিন্তু ডাঃ রোকসানা আরা মিতা অত্যন্ত ধর্য্যের সহিত ওর চিকিৎসা করেছে। আমার ছেলে উনার কাছে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেছে, একটুও কান্না করে নাই। বাচ্চাদের জন্য উনি রাজশাহীতে বেস্ট দাঁতের ডাক্তার। খরচও অনেক কম।

লায়লা খাতুন

লায়লা খাতুন

চাকুরী

অনেকদিন ধরেই আমি একজন ভালো মহিলা ডেন্টিস্টের খোঁজে ছিলাম। অবশেষে এক প্রতিবেশীর মুখে উনার প্রশংসা শুনে আমি উনার কাছে দাঁত তুলতে যায়। উনি ব্যথামুক্ত ভাবে দক্ষতার সহিত আমার চিকিৎসা করেছেন। আমি অনেক খুশি। উনার কাছে অনেক স্বাচ্ছন্দ বোধ করেছি।

মৌসুমী সরকার

মৌসুমী সরকার

ছাত্রী, রাজশাহী কলেজ

আমার সামনের দুই দাঁতের মাঝে ফাঁক ছিল। আমি প্রাইম ডেন্টাল কেয়ারে ডাঃ রোকসানা আরা মিতা ম্যাডামের কাছে যায়। উনি খুব কম সময়ে অনেক কম খরচে আমার দাঁতের মাঝের ফাঁকা পূরণ করে দেন। আমি নিজেও আয়নায় নিজেকে দেখে মুগ্ধ। আমার এতদিনের হতাশা উনি এক ঘন্টায় সমাধান করেছেন। এখন আমি মুখ খুলে প্রাণ ভোরে হাসতে পারি।