বাচ্চাদের দুধ দাঁত

 


বাচ্চাদের দুধ দাঁত

চলুন জেনে নেয়া যাক বাচ্চাদের দুধ দাঁত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং চিকিৎসা সম্পর্কে

1 বাচ্চাদের দুধ দাঁত সাধারণত ছয় মাস বয়স থেকে আড়াই বছর বয়স পর্যন্ত উঠে থাকে

2 বাচ্চাদের স্থায়ী দাঁত উঠার বয়স সাড়ে পাঁচ বছর বয়স থেকে 13 বছর বয়স পর্যন্ত

3 বাচ্চাদের দুধ দাঁত সাধারণত সাড়ে পাঁচ বছর বয়স থেকে ধীরে ধীরে পড়তে শুরু করে

4 বাচ্চাকে অবশ্যই দুই বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়াবেন এতে করে বাচ্চার দাঁত এবং চোয়ালের গটনে সহায়তা করবে

5 সাধারণত ছোট বাচ্চাদেরকে ব্রাশ করানো অনেক কষ্ট কর তাই বাচ্চাদের কে দুধ খাওয়ানোর পর তুলার সাথে হালকা পানি ভিজিয়ে দাঁতের ভিতরে বাইরে ঘষে দেবেন এতে করে আপনার বাচ্চা দাঁতের ক্ষয়রোগ থেকে রক্ষা পাবে

6 আপনার বাচ্চার দাঁতের পরিচর্যা নিন নিয়মিত ব্রাশ করান প্রথম ছয় বছরে কমপক্ষে তিন থেকে চারবার ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না দুধ দাঁত ঠিক সময়ে উঠছে কিনা এবং ঠিক সময় পড়ছে কিনা ডাক্তার দেখিয়ে সিওর হয়ে নিন অন্যথায় আপনার বাচ্চার মুখের সৌন্দর্য নষ্ট হতে পারে

7 আপনার বাচ্চার দাঁত যদি আঁকাবাঁকা উঠে থাকে আপনি 7 থেকে 13 বছরের মধ্যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করিয়ে নিতে পারবেন

8 আঁকাবাঁকা দাঁতের এই ধরনের চিকিৎসা কে দন্ত চিকিৎসার ভাষায় অর্থোডেন্টিক অ্যাপস্নায়েন্স ট্রিটমেন্ট বলে

9 তুলনামূলক স্বল্প খরচে রিমুভাল অ্যাপস্নায়েন্স চিকিৎসার মাধ্যমে যথা সময়ে চিকিৎসা করা সম্ভব

10 আপনার বাচ্চার বয়স বেশি হয়ে গেলে রিমুভাল অর্থোডেন্টিক অ্যাপস্নায়েন্স পদ্ধতি কার্যকর হবে না সে ক্ষেত্রে দাঁতের ফিক্সট অর্থোডেন্টিক অ্যাপস্নায়েন্স ট্রিটমেন্ট অথবা ব্রেইস পদ্ধতি ব্যবহার করে চিকিৎসা করাতে হবে যা অত্যন্ত ব্যয়বহুল

11 আপনার বাচ্চাকে চকলেট চিপস জাতীয় খাবার খেতে নিষেধ করুন কারণ এগুলা দাঁতের ক্ষয় রোগ সৃষ্টি করে


0 মন্তব্যসমূহ