প্রাইম ডেন্টাল কেয়ার সর্বোচ্চ মানের দাঁতের চিকিৎসা কেন্দ্র। আমাদের অভিজ্ঞ বিডিএস ডাক্তার অত্যন্ত যত্ন ও দক্ষতার সাথে চিকিৎসা করেন। এখানে শুধুমাত্র মহিলা ও শিশুদের চিকিৎসা করা হয়। অনেক মা-বোনেরা পর্দা প্রথা মেনে চলায় পুরুষ ডাক্তারের কাছে যেতে স্বাচ্ছন্দ বোধ করেন না এবং তারা মুখের রোগের নিয়মিত চিকিৎসা করেন না। তাদের কথা মাথায় রেখে মহিলা ডাক্তার দ্বারা অত্যন্ত মনোরম পরিবেশে চিকিৎসা করা হয়। বাচ্চাদের দাঁতের সমস্যার জন্য উচ্চতর ট্রেনিং প্রাপ্ত ডাক্তার দ্বারা শিশুদের অত্যন্ত যত্ন ও ধর্য্যের সহিত চিকিৎসা করা হয়। প্রতিবার ব্যবহারের আগে ক্লিনিকের সমস্ত যন্ত্রপাতি অবশ্যই উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে জীবাণুমুক্ত করা হয় । আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে চিকিৎসা করা হয়।
গর্ভকালীন সময়ে দাঁতের যত্নে করণীয়
গর্ভকালীন সময়ে দাঁতের যত্নে করণীয় আপনি কি জানেন গর্ভকালীন সময়ে আপনার দাঁতের ছোট একটি ইনফেকশন আপনার গর্ভের বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে? গর্ভকালীন সময়ে শারীরিক এবং মানসিক যত্নের পাশাপাশি আপনার দাঁতের যত্ন ও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারন দাঁতের ছোট একটি ইনফেকশন আপনার পুরো শরীরে ছড়িয়ে যেতে পারে আর আপনার গর্ভের সন্তান আপনার ই একটি অংশ, সুতরাং গর্ভকালীন সময়ে দাঁতের যত্নেও আপনাকে খুব সচেতন হতে হবে। আপনি কি জানেন গর্ভকালীন সময়ে আপনার দাঁতের ছোট একটি ইনফেকশন আপনার গর্ভের বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে? গর্ভকালীন সময়ে শারীরিক এবং মানসিক যত্নের পাশাপাশি আপনার দাঁতের যত্ন ও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারন দাঁতের ছোট একটি ইনফেকশন আপনার পুরো শরীরে ছড়িয়ে যেতে পারে আর আপনার গর্ভের সন্তান আপনার ই একটি অংশ, সুতরাং গর্ভকালীন সময়ে দাঁতের যত্নেও আপনাকে খুব সচেতন হতে হবে। কেন দাঁতের যত্ন এত গুরুত্বপূর্ণ গর্ভকালীন সময়ে দাঁতের যত্ন আপনি এবং আপনার সন্তান উভয়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ কারণ গর্ভকালীন সময়ে আপনার শরীরে হরমোনের পরিবর্তনের কারণে দাঁতের মাড়ি ফুলে যাওয়া এবং মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা হতে – ডাক্তারি ...

