দাঁত সাদা করা

দাঁত সাদা করা 




মুখের সৌন্দর্য অনেকটা নির্ভর করে আমাদের দাঁতের ওপর। দাঁতের স্বাভাবিক রং পরিবর্তিত হলে তা অবশ্যই আমাদের বাহ্যিক সৌন্দর্যেও প্রভাব ফেলে। নিজেকে সুন্দর করে তুলে ধরতে ঝকঝকে দাঁতের মুক্তোঝরা হাসিই যথেষ্ট। দাঁতের রঙের পরিবর্তন দেখতে খারাপ লাগে। অনেকে তখন হাসতেও সংকোচবোধ করেন। দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বুঝলে পরে বিপদে পড়তে হয় এই কথা সবাই জানেন। দাঁত সুস্থ, সবল, পরিষ্কার ও উজ্জ্বল করতে যখন প্রাকৃতিক কিংবা ঘরোয়া পদ্ধতি কাজে না দেয় তখন হলুদ কিংবা কালচে দাঁত সাদা করতে চাইলে ডেন্টিস্ট এর শরণাপন্ন হতে হয়।

শুধুমাত্র মুক্তোর মত সাদা দাঁত আপনাকে স্টাইলে হাসাতে পারে। আমাদের সবচেয়ে উন্নত লেজার চালিত প্রযুক্তি আপনাকে সেরা হাসি প্রদান করতে পারে।