দাঁত শিরশির করার কারণ

 


দাঁত শিরশির করার কারণ কী এবং এর চিকিৎসা কী? 

একটি, দুটি দাঁত বা অনেকগুলো দাঁত কখনো শিরশির করতেই পারে। এই অবস্থাকে বলে ডেন্টাল এট্রিশন। এর মূল কারণ হচ্ছে দাঁতের ওপরের সবচেয়ে শক্ত আবরণ বা এনামেল ক্ষয় হয়ে যাওয়া। কোনো কারণে এই এনামেল ক্ষয়প্রাপ্ত হলে দাঁতের পরবর্তী অংশ ডেন্টিন বেরিয়ে আসে। এর নিচের অংশই নার্ভ, আর্টারি, ব্লাড ভেসেলস ইত্যাদি থাকে বলে তখন দাঁতটি খুব স্পর্শকাতর হয়ে পড়ে। ওই সময় ঠাণ্ডা বা গরম পদার্থ লাগার ফলে দাঁত শিরশির করতে পারে।


এক্স-রের মাধ্যমে অথবা অনেক সময় খালি চোখেই মাড়ি ও দাঁতের অবস্থান, গর্ত বা ফাটল ইত্যাদি শনাক্ত করা যায়। তখন চিকিৎসা হিসেবে মাড়ি ও দাঁতের সংযোগস্থল থেকে পাথর বা ডেন্টাল প্লাক, খাদ্যকণা পরিষ্কার করতে হয় আল্ট্রাসনিক স্কেলিংয়ের মাধ্যমে। ক্ষয়ে যাওয়া বা ভেঙে যাওয়া ‘লাইট কিউর ফিলিং’ দিয়ে ভর্তি করে দিলে আবার পূরণ হয়ে যায়। এ ক্ষেত্রে গ্লাস আইনোমার ফিলিং দিয়েও দাঁতটি ভর্তি করা যায়। তবে অতিরিক্ত ক্ষয়ে যাওয়া বা গর্ত হয়ে যাওয়া দাঁতে রুট ক্যানেল করতে হয়। অনেক সময় দাঁত ব্রাশের সঙ্গে পটাশিয়াম নাইট্রেট সংযুক্ত টুথপেস্ট ব্যবহার করলেও দাঁতের শিরশির ভাব ধীরে ধীরে কমে। শিরশির করা দাঁতের জন্য আমাদের দেশে অনেক ভালো মানের টুথপেস্ট রয়েছে।


0 মন্তব্যসমূহ